![]() |
| ম্যাংগো সুইস রোল |
উপকরণ এবং পরিমাণ:
কেক বানানোর উপকরণসমূহ:
১. ম্যাংগো পিউরি - ২ টেবিল চামচ
২. ময়দা - ১/২ কাপ
৩. চিনি - ৩ টেবিল চামচ
৪. ডিম - ২ টা মাঝারি আকার
৫. বেকিং পাউডার - ১/৪ চা চামচ
ম্যাংগো ক্রিম বানানোর উপকরণসমূহ:
১. ম্যাংগো পিউরি - ১/২ কাপ
২. চিনি - ৩ টেবিল চামচ
৩. দুধ - ১/২ কাপ
৪. কন্ডেন্সড মিল্ক - ২ চা চামচ
৫. কর্ন ফ্লাওয়ার - ১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
১. একটি বাটিতে কক্ষ তাপমাত্রায় থাকা ২টা ডিম এবং সাথে ৩ টেবিল চামচ চিনি নিন।
২. এবার একটি হ্যান্ড উইস্ক এর সাহায্যে মিশ্রনটি প্রায় ১০ মিনিট নাড়তে থাকুন যতক্ষন না সেটি পরিমানে বেড়ে সাদাটে হয়ে যায় ( কাজটি ইলেক্ট্রিক বিটারের সাহায্যে করলে ৩-৪ মিনিট লাগতে পারে)।
৩. এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে ময়দা এবং বেকিং পাউডার ডিম চিনির মিশ্রণে ঢেলে দিন। খুব আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিন।
৪. এই পর্যায়ে ম্যাংগো পিউরি মিশ্রণে ঢেলে মিশিয়ে দিন এবং একটি মাঝারি সাইজের নন স্টিক ফ্রাইংপ্যান এ সামান্য তেল ব্রাশ করে, সম্পূর্ণ মিশ্রনটি প্যান-এ ঢেলে দিন।
৫. এখন প্যান টি চুলায় একবারে অল্প আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০-১২ মিনিটের জন্য (প্যান এর সাইজের উপর নির্ভরশীল)।
৬. এই গরম থাকা অবস্থায় প্যান থেকে নামিয়ে বাটার পেপারের মধ্যে কেক টা কে রোল করে নিতে হবে এবং পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিন।
৭. এবার অন্য একটি প্যান নিয়ে তাতে মাঝারি আঁচে বাকি ম্যাংগো পিউরি টুকু ঢেলে ৩-৪ মিনিট জাল করতে থাকুন কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত।
৮. এবার একে একে এর ভেতরে চিনি, দুধ ও কান্ডেন্সড মিল্ক দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন ৮-১০ মিনিট। নামানোর পূর্বে সামান্য দুধের সাথে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে সেটি প্যানে ঢেলে দিন।
৯. মিশ্রনটি ঘন ক্রিম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।
১০.এ পর্যায়ে কেকের উপরের পেপারটা সরিয়ে তাতে চুলায় বানিয়েও নেয়া আমের ক্রিম টি ভালো ভাবে ভেতরের দিকে ছড়িয়ে দিয়ে তাতে কিউব করে কেটে নেয়া কিছু আমের কুঁচি ছিটিয়ে দিয়ে আবার পূর্বের মতো ভাঁজে ভাঁজে রেখে বাটার পেপার দিয়ে মুড়ে রেফ্রিজারেটরে ১-২ ঘন্টা রেখে দিন।
১১. এরপর পছন্দের সাইজে কেটে পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন