ফ্রুট চাট

কোরবানির ঈদের সপ্তাহ যাবৎ মসলাদার খাবার ভোজনের পর গরমের দিনে খাওয়ার ব্যাপারে একটু বেশিই যত্ন নিতে হয়।এ সময়ে সুস্থ থাকার সবচেয়ে ভাল উপায় যদি দিনে একবার খেতে পারেন ফ্রুট চাট৷ চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে তৈরি করতে পারি ফ্রুট চাট। 

উপকরণ এবং পরিমাণ: 

১. আঙ্গুর (লাল এবং কালো) - পছন্দমতো 

২. আপেল (লাল এবং সবুজ) -২ টি 

৩. পাঁকা আম - ১ টা 

৪. ডালিম - ১টা 

৫. পাঁকা কলা - ১ টা 

৬. কামরাঙ্গা - ১ টা 

৭. পাঁকা পেঁপে- 

৮. স্ট্রবেরি - ৪-৫ টা 

৯. মাল্টার রস - ১টা 

১০. লেবুর রস - ১ টেবিল চামচ 

১১. বিট লবণ - ১/২ টেবিল চামচ 

১২. চাট মসলা - ১.৫ টেবিল চামচ 

১৩. গোলমরিচ গুঁড়া- ১/২ টেবিল চামচ 

১৪. চিনি - ১.৫ টেবিল চামচ 

১৫. লবণ - ১টেবিল চামচ 

প্রস্তুত প্রণালী: 

১. প্রথমে একটি বাটিতে একে একে মাল্টার রস, লেবুর রস, বিট লবণ, চাট মসলা, গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ একসাথে মিশিয়ে নিন। 

২. এরপর সব গুলো ফল পছন্দ মতো সাইজে কুচি করে কেটে নিন। 

৩. কুচি করা ফল গুলো এবার বাটিতে ঢেলে দিন। আপনি চাইলে আপনার পছন্দমত আরো ফল যোগ করতে পারেন। 

৪. এবার সব গুলো উপকরণ একসাথে খুব আলতো ভাবে একটু বেশি সময় নিয়ে মিশিয়ে নিন। 

৫. মিশানো হয়ে গেলে এটিকে আধা ঘন্টা রেখে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট চাট।

Post a Comment

নবীনতর পূর্বতন