![]() |
| চিকেন গ্রিল |
চিকেন গ্রিল
উপকরণ এবং পরিমাণ:
১. চিকেন - ১- ১/২ কেজি
২. পেঁয়াজ বাটা - ১/২ কাপ
৩. ধনিয়া গুঁড়া - ১ টেবিল চামচ
৪. জিরা গুঁড়া - ১ টেবিল চামচ
৫. মরিচ গুঁড়া - ১.৫ টেবিল চামচ
৬. আদা বাটা - ১ টেবিল চামচ
৭. রসুন বাটা - ১ টেবিল চামচ
৮. টক দই - ১/২ কাপ
৯. গরম মসলার গুঁড়া - ১/২ টেবিল চামচ
১০. টক আচার - ২ টেবিল চামচ
১১. কাবাব মসলা - ১ টেবিল চামচ
১২. টমেটো সস - ১.৫ টেবিল চামচ
১৩. অরেঞ্জ জেলি - ১ টেবিল চামচ
১৪. লেবুর রস - ১চা চামচ
১৫. লবণ - স্বাদ মতো
১৬. মেয়োনিজ - ২ চা চামচ
১৭. ফুড কালার - ১/৪ চা চামচ
১৮. চিনি - ১ চা চামচ
১৯. গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
![]() |
| মসলা মাখানো |
প্রস্তুত প্রণালী :
১. মুরগি টা ভালো মতো ধুয়ে, পানি ঝরিয়ে নিতে হবে। আস্ত মুরগি টা নিয়ে বুকের ও পায়ের দিকে সামান্য ফেড়ে দিতে হবে যাতে ভেতরে মসলা ঢুকতে পারে। অথবা, কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে ভালো মতো।
২. উপরের পরিমান মতো সব গুলো মসলা একসাথে ভালো মতো মেখে নিতে হবে।
৩. মাখানো মসলার মধ্যে আস্ত মুরগি টা দিতে হবে এবং মুরগির সাথে ভালোমতো মেখে নিতে হবে, কাটা জায়গা গুলাতে মসলা ভালো ভাবে যাতে মেখে যায় সেটি খেয়াল রাখতে হবে।
৪. এ পর্যায়ে চাইলে মুরগির পায়ের কাছে সুতো দিয়ে বেধে দেওয়া যাবে।
৫. কমপক্ষে ৪-৫ ঘন্টা এভাবে মুরগি টা মেরিনেট করে রাখতে হবে।
৬. এবার মুরগির সাথে সরিষার তেল মিশিয়ে আবার ভালোমতো মেখে নিতে হবে (তেল আগে মেশানো যাবে না , এতে করে মুরগির গায়ে মসলা ভালো মতো মাখবে না)।
৭. গ্রিল-কম্বো মাইক্রোওভেন এর চেম্বারে মুরগি টা ভালো মতো বসিয়ে, গ্রিল অপশনে ১৫-২০ মিনিটের জন্য সেট করে দিতে হবে এবং মুরগির গায়ে সরিষার তেল ও মসলা যাতে ভালো মতো লেগে থাকে সেটা সুনিশ্চিত করতে হবে।
৮. ১৫-২০ মিনিট পর মুরগি টা অপর পাশ উল্টে দিয়ে একই ভাবে সরিষার তেল ও মসলা ব্রাশ করে, আবারও গ্রিল অপশন এ ১৫-২০ মিনিটের জন্য সেট করতে হবে( উভয় ক্ষেত্রে মাইক্রোওভেন এর পাওয়ার লেভেল ৮০% - ৬০ % থাকবে)।
৯. এবার চুলায় একটি প্যান এ ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে বেঁচে যাওয়া মসলা তাতে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এপর্যায়ে সামান্য পানি দিতে হবে যাতে মসলাটা পুড়ে না যায়। মসলা কষানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
১০. এবার একটি পরিবেশন ডিশে গ্রিল করা মুরগির উপর কষানো মসলা টা ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে।
গ্রিল সস উপকরণ:
১. মেয়োনিজ- ১/২ কাপ
২. গোল মরিচ গুঁড়া -১/২ চা চামচ
৩. লবণ- স্বাদ মতো
৪. অরেঞ্জ জেলি - ২ চা চামচ
৫. শুকনা মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ,
৬. চিনি- ১/২ চা চামচ,
৭. টমেটো সস- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
মেয়োনিজ , গোল মরিচ গুঁড়া,লবণ, শুকনা মরিচ গুঁড়া, চিনি, টমেটো সস, অরেঞ্জ জেলিএকসাথে ভালো মতো মিশিয়ে গ্রিল এর সাথে পরিবেশন করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন