বিয়ে বাড়ির বোরহানি রেসিপি
বিয়ে বাড়ির খাবারে বোরহানি না হলে চলেই না। এমন মজাদার বোরহানি কার না পছন্দ? কিন্তু বাজার থেকে কেনা বোরহানির স্বাদ বিয়ে বাড়ির মতোও হয় না। খুব সহজে তৈরি করা যায় এমন বোরহানি। জেনে নিন বিয়ে বাড়ির বোরহানি রেসিপি।
 |
| বোরহানি |
উপকরণ এবং পরিমাণ:
১. আদা - ১/২ চা চামচ
২. কাঁচা মরিচ (মাঝারি সাইজ) - ৪-৫ টা
৩.পুদিনা পাতা ব্লেন্ড - ১টেবিল চামচ
৪.চিনি - ২.৫ টেবিল চামচ
৫. লবণ - সামান্য পরিমাণ
৬. পানি - ১ কাপ
৭. টক দই- ২.৫ কাপ
৮. বিট লবণ - ১/২ চা চামচ
৯.গোলমরিচ গুঁড়া - ১ চা চামচ
১০. ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
১১. জিরা গুঁড়া - ১ চা চামচ
১২. সরিষা বাটা - ১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে আদা, কাঁচামরিচ, পুদিনা পাতা, চিনি, লবণ একসাথে করে ভালো ভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ( আপনি চাইলে উপকরণগুলো একসাথে ভালোভাবে পাটায়ও বেটে নিতে পারেন।
২. এরপর মিশ্রণে ১/২ কাপ পানি ঢেলে দিন।
৩. একে এক টক দই, বিটলবণ, সরিষা বাটা, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ঢেলে দিন।
৪. এবার সব গুলো উপকরণ আবারও একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৫. পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে ফেলুন বিয়ে বাড়ির বোরহানি।
একটি মন্তব্য পোস্ট করুন